বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী বছর অনুষ্ঠিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বের প্রায় সমস্ত ক্রিকেট দল। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কেউ ঘরের মাঠে কঠোর অনুশীলনে ব্যস্ত, আবার কেউ আন্তর্জাতিক সিরিজের মাধ্যমে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্য পেতে শুধুমাত্র তারকাখচিত দলই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, ফিটনেস এবং ধারাবাহিক পারফরম্যান্স। সেই কারণেই কোচিং স্টাফরা খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ম্যাচ পরিস্থিতির অনুশীলনের উপরও বিশেষ জোর দিচ্ছেন। এই আবহেই নেদারল্যান্ডসের  অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস । তাঁর  এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে  যখন দলটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ২০২৭  সালের একদিনের বিশ্বকাপ কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। স্কট এডওয়ার্ডসের পরিবর্তে এবার নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন কে সেই নামও ঘোষণা করা হয়েছে। 

রয়‍্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি) ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ভিডিওটিতে ২৯ বছর বয়সী স্কট এডওয়ার্ডস আবেগাপ্লুত হয়ে তাঁর সতীর্থদের বলেন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে পুরোপুরি নিজের খেলায় মনোযোগ দেওয়ার সময় এসে  গিয়েছে। স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি কোচ রায়ান কুক এবং আরও কয়েকজনের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি মনে করি এটাই সঠিক সময়। একজন খেলোয়াড় হিসেবে আমি দলকে আরও বেশি কিছু দিতে পারি, এবং ভবিষ্যতে এটাই আমার লক্ষ্য থাকবে। এই দলটি খুবই বিশেষ, এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’ এডওয়ার্ডস স্পষ্ট করে বলেছেন যে তার এই সিদ্ধান্ত কোনো বিতর্ক বা চাপের কারণে নয়, বরং দলের ভবিষ্যৎ এবং তার নিজের পারফরম্যান্সের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে।  

 

View this post on Instagram

 

স্কট এডওয়ার্ডসের পদত্যাগের পর, বিশ্বকাপ লিগ ২-এর বাকি পর্বের জন্য অলরাউন্ডার বাস ডি লিডকে অধিনায়ক করা হয়েছে। নেদারল্যান্ডস এখন ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে।  স্কট এডওয়ার্ডস ৫৬টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নেদারল্যান্ডসের অধিনায়কত্ব করেছেন। তাঁর অধিনায়কত্বে নেদারল্যান্ডস ২৪টি ওয়ানডে জিতেছিল, আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এডওয়ার্ডস দলকে ২৩টি জয় এনে দেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেও তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, যা দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে সাহায্য করেছে।    

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম