বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে ফেরি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ফেরি পরিষেবা। সম্প্রতি শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে এই কথা জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে এসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকেই এই বিষয়টি চূড়ান্ত হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। দুই দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি পরিষেবা চালু করার বিষয়েও কথা হয়েছে। বাংলাদেশে কৃষি পদ্ধতিগুলি বুঝতে শ্রীলঙ্কার কৃষি বিশেষজ্ঞদের সেদেশে পাঠানোর চিন্তাভাবনা চলছে। একইসঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। তবে নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে ও বিদেশমন্ত্রী আলি সাবরি শীর্ষ সম্মেলনে আমার প্রতিনিধিত্ব করবে।‘

শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার ফেরি পরিষেবাও পুনরায় চালু হয়েছে। গত ১৩ মে উত্তর শ্রীলঙ্কার জাফনা জেলার কাঙ্কেসানথুরাইয়ের সঙ্গে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনমের মধ্যে ফেরি পরিষেবা ফের চালু হয়েছে। এর আগে গত বছর অক্টোবর মাসে এই পরিষেবা চালু হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল।

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে