জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর জার্মানির স্টাডে (Stade) শহরে আচমকা গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কী উদ্দেশ্য নিয়ে বন্দুকধারী হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। আজ, সোমবার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। স্থানীয় সূত্রের খবর, হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টাডের একটি যুবকেন্দ্রের (youth centre) কাছে ঘটনাটি ঘটেছে। যে শহরে মাত্র ৫০ হাজার মানুষের বসবাস। পুলিশ এখন ঘটনাটির তদন্ত করছে। কী ঘটেছিল বা ভুক্তভোগীরা কারা ছিলেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আরও কোনও তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ডাঙ্কারস্ট্রাসে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে স্টাডে শহরটির একটি যুবকেন্দ্রকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় দুষ্কৃতীরা। হামলার আগে ওই অঞ্চলের উপর দিয়ে একটি হেলিকপ্টারকে চক্কর কাটতে দেখা যায়। এরপরেই ঘটনাটি ঘটেছে। যাতে ৫ জনের মৃত্যু হয়েছে, তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখন কোনও বিপদ নেই বলে জানিয়েছেন পুলিশ। গত শুক্রবার হামবুর্গ শহরটির ম্যাগডেবার্গ থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত, একটি ক্রিসমাস মার্কেটে লোকজনের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় একটি ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, তিনি একটি ভাড়া করা SUV গাড়িতে চেপে জনতার ভিড়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ছয়জন নিহত হয়েছিলেন এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছিলেন।

যদিও জার্মানির বন্দুক আইনের অধীনে মামলা আমেরিকা চেয়ে বেশি কঠোর। তাই এখানে গণগুলিবর্ষণের ঘটনা বিরল হলেও একেবারে নজিরবিহীন নয়।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ