ভয়াবহ বন্যায় জেরবার চিন, ফের বন্ধ হচ্ছে স্কুলের দরজা

জারি সতর্কবার্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার জয় করে সবে মাত্র চিনের (China) মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। সেই সময় দেখা দিল বন্যা। সে দেশের আবহাওয়া দফতর (china’s National Meteorological Centre) থেকে রবিবার ভারী বর্ষণের সতর্কবার্তা (alert) জারি করেছে। কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার (Sunday) দুপুর ২টো থেকে সোমবার দুপুর ২টো পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যে সব জায়গায় ভারী বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ (heavy shower) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সব এলাকাগুলি হল লিয়াওনিং, শাংসি, হেবেই, বেজিং, তিয়ানজিন, শ্যানডং, হেনান, আনহুই, জিংয়াসু, হুবেই, চংকিং, গুইঝৌ, সিচুয়ান। সতর্কবার্তায় স্থানীয় প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষ, রেল ও সড়ক পরিবহন কর্তৃপক্ষকে। দুর্যোগ কবলিত যে সব এলাকায় নির্মাণকাজ চলছে, সেই সব এলাকায় আপাতত কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক (alert) থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতে চিনের(China)  নীচু এলাকা কার্যত জলের তলায়। দুর্যোগ কবলিত এলাকা থেকে মানুষদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। উল্লেখ করা যেতে পারে, করোনাকে জয় করার পর চিন সেখানকার স্কুল-কলেজের (school and colleges)  দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জারি করে বিজ্ঞপ্তি। ক্লাস (class) মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে। কিন্তু ভয়াবহ বন্যার জেরে ফের বন্ধ হচ্ছে স্কুলের দরজা।

আরও পড়ুন আমাদের ব্যাপারে একদম নাক গলাবেন না: আমেরিকা ধমক চিনের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১