এই মুহূর্তে

পাকিস্তানে ভয়াবহ বিদ্যুৎ সংকট, অন্ধকারে ডুবে থাকবে ঘণ্টার পর ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে পাকিস্তান( Pakistan)। সংকট এতটাই তীব্র যে সে দেশের ইন্টারপরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। ঘণ্টার  পর ঘণ্টা দেশকে অন্ধকারে কাটাতে হবে। কোনও কোনওদিন টানা দুই থেকে তিন দিন বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে পাকিস্তানে। বন্ধ করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্টারনেট (internet) ও মোবাইল (mobile) পরিষেবা।

শুক্রবার পাকিস্তান ন্যাশনাল ইনফরমেশন টেকনলজি বোর্ডের তরফ থেকে (Pakistan National Information Technology Board) বলা হয়েছে, ‘দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বাঁচাতে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan Prime Minister Shehbaz Sharif) দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে বলেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহে ব্য়াঘাত ঘটছে। যার প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে।

যদিও সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান (Pakistan) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যারা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে, সেই সংস্থা সরকার আরোপিত শর্ত মানতে অস্বীকার করায় চুক্তি সই হয়নি।

বিদ্যুৎ বাঁচাতে পাক-সরকার ইতোমধ্যে অফিস-আদালতের কাজের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটি, যা আগে ছিল মাত্র একদিন, বর্তমানে তা দুইদিন করা হয়েছে। শুক্রবার নমাজের পর অফিস আদালত, বেসরকারি দফতর ছুটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ