চতুর্থবার চোখে অস্ত্রোপচার, কেমন আছেন ইমরান খান?

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে চোখের ফলো-আপ চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ আনা হয়। সেখানে তাঁর ডান চোখে চতুর্থবারের মতো ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৭৪ বছর বয়সী ইমরান খানকে ২৮ এপ্রিল চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। অস্ত্রোপচারের আগে চক্ষু বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করেন এবং শারীরিকভাবে স্থিতিশীল বলে ঘোষণা করেন। এরপর প্রয়োজনীয় সম্মতি নিয়ে নির্ধারিত প্রোটোকল মেনে অপারেশন থিয়েটারে ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসকদের মতে, ইমরানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (CRVO) ধরা পড়ে চলতি বছরের জানুয়ারির শেষদিকে। এটি এমন একটি সমস্যা, যেখানে চোখের রেটিনার প্রধান শিরায় রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, ফলে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে ২৪ জানুয়ারি তাঁর প্রথম চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ এবং ২৩ মার্চ তৃতীয় অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়েছিল। এবার দেওয়া হল চতুর্থ ডোজ। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, ইমরানের অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (OCT) পরীক্ষা করা হয় এবং তাতে চিকিৎসার ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।

আরও পড়ুন: অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কোন অভিযোগ উঠল?‌

হাসপাতাল প্রশাসনের তরফে থেকে জানান, পুরো প্রক্রিয়াটি ডে-কেয়ার সার্জারি হিসেবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের আগে, চলাকালীন এবং পরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। পরবর্তী চিকিৎসা, ফলো-আপ পরামর্শ এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, এক সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, সাধারণত এ ধরনের সমস্যায় তিনটি ইনজেকশনই দেওয়া হয়। তবে বিশেষ পরিস্থিতিতে চতুর্থ ডোজও প্রয়োজন হতে পারে। ফলে ইমরান খানের চিকিৎসা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।  

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা