জাপানে শোকের আবহেই শুরু ভোটগ্রহণ

ভোট শেষ রাত আটটা, তারপর প্রকাশিত হবে এগজিট পোলের ফলাফল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী (Ex pm) শিনজো আবের মৃত্যুর রেশ এখনও রয়ে গিয়েছে। এই অবস্থায় রবিবার সেখানে শুরু হল পার্লামেন্টের (Parliament) উচ্চকক্ষের নির্বাচন।

রবিবার (Sunday) স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয় ভোট, চলবে রাত আটটা পর্যন্ত। ভোট শেষ হওয়ার পর প্রকাশিত হবে বুথ ফেরত সমীক্ষা। সমীক্ষা রিপোর্টে দেখার বিষয় একটাই পার্লামেন্টের Parliament উচ্চকক্ষে কার দাপট থাকবে – ফুমিও কিসিদার (Fumio Kishida)  নেতৃত্বের লিবারেল ডেমোক্র্যাট না কি জোট শরিক কমেয়িতোর? রাজনৈতিক মহলের একাংশের মতে,  কমেয়িতোর দল আসনসংখ্যা অনেকটাই বাড়িয়ে নেবে। তারা মনে করছেন, দেশ বর্তমানে শোকে মূহ্যমান। এই পরিস্থিতিতে এলডিপি (LDP) এবং জোটের অংশীদার কমেয়িতো উভয়েই ভোটারদের সহানুভূতি আদায় করতে পারেন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, রবিবারের ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট (LDP) তাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়ে নিতে পারে। জনমত সমীক্ষার ফল বলছে, কিশিদার নেতৃত্বধীন সরকার শক্তিশালী অবস্থানে রয়েছে।

উল্লেখ করা যেতে পারে, পার্লামেন্টের (Parliament) উচ্চকক্ষের নির্বাচনের জন্য প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারান প্রাক্তন জাপ প্রধানমন্ত্রী (Ex Pm) শিনজো আবে। আবের হত্যাকাণ্ডের পর প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচার শুরু হয় ফের শনিবার থেকে।

এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe)মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে অ্যাবের দেহকে শববাহী যানে করে বাড়ির উদ্দেশ্য রওনা করে। হাসপাতালের দুধারে দাঁড়িয়েছিলেন অগনিত মানুষ। তারা অ্যাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অ্যাবের স্মরণে সোমবার একটি বিশেষ প্রার্থনা (special assembly) সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শেষকৃত্য।

আরও পড়ুন জাপানে তীব্র দাবদাহ, ভাঙল ১৪৭ বছরের রেকর্ড

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১