প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। শনিবার অর্থাৎ আজ সকালে ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পনের জেরে বহু বাড়ি ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন অনেকে। এখনও পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে। 

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ফ্লোরেসের এনডে শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০-১৫ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। মূল কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হয়। কম্পনের পর উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার ঢেউও রেকর্ড হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হয়। মাউমেরে ও আশপাশের এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকারী দল এখনও দুর্গম কিছু এলাকায় পৌঁছতে পারেনি। ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। নাগেকেও এলাকা থেকে প্রায় ২,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

বাড়িঘর, গুদাম ও সরকারি ভবনের ক্ষতির পাশাপাশি কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। হাসপাতাল থেকেও রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা ও দক্ষিণ সুলাওসির বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ১৯৯২ সালেও এই অঞ্চলে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার