জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। দ্বীপরাষ্ট্রে এত জোরালো কম্পন অনুভূত হওয়ায় তছনছ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আজ, শনিবার সকালেই এই ভূমিকম্প অনুভূত হয় ইন্দোনেশিয়ার উপকূল এলাকায়। এর জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। ইন্দোনেশিয়ায় ভোর ৫টা ৫৮ মিনিটে ফ্লোরেস প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফ্লোরেসের এনডে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নুসা টেঙ্গারা প্রদেশের পূর্বে। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

আরও পডুন: ১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

এই ভূমিকম্পের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক আধিকারিক আব্দুল মুহারি জানিয়েছেন, ‘আমরা ফ্লোরেসের উত্তর উপকূল ও দক্ষিণাঞ্চল, দক্ষিণের দ্বীপসমূহ এবং সমগ্র দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পরেই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ গত মাসে ভেনেজুয়েলা ও দুদিন আগেই কলম্বিয়া। লাতিন আমেরিকার এই দুই দেশে জোরালো ভূমিকম্প দেখেছে বিশ্ব। যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার ইন্দোনেশিয়ার জোরালো ভূমিকম্প বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

২০৪৭ সালে বিকশিত ভারত হবেই: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?