যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামলা আপাতত বন্ধ রাখল ইরান ও আমেরিকা। আগামিকাল মঙ্গলবার কাতারের দোহায় বৈঠকে বসবে তেহরান ও ওয়াশিংটন। সেখানেই বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। যুদ্ধবিরতির জন্য ৬০ দিনের একটি সমঝোতা চুক্তি করেছিল দুই দেশ। কিন্তু আচমকাই হামলা ও পাল্টা হামলা শুরু হয় গত সপ্তাহ থেকেই। হরমুজ প্রণালি দিয়ে পানামা পতাকা লাগানো একটি তেলবাহী ট্যাঙ্কার পার হওয়ার সময়ে হামলার মুখে পড়ে। ইরানের তরফে সেই হামলা চালানো হয়। তারপরেই আমেরিকা চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ইরানের উপর হামলা চালাতে থাকে। পাল্টা কুয়েত ও বাহারাইনের মার্কিন সেনার ঘাঁটি লক্ষ্য করে গতকাল, রবিবার প্রত্যাঘাত করেছিল তেহরানও। যার ফলে ফের একবার মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হয়ে ওঠে। সকলের চিন্তা বাড়তে থাকে। ঘনাতে থাকে যুদ্ধের কালো মেঘ। সেই পরিস্থিতি এড়াতেই ফের আসরে নামে কাতার। আমেরিকা ও ইরানকে বুঝিয়ে বৈঠকে বসার আর্জি জানায়। তাতে রাজি হয়ে আগামিকাল মঙ্গলবার বৈঠকে বসছে দুই দেশ।

আরও পডুন: আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশই আপাতত একে অন্যের বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। সঙ্গে হরমুজ প্রণালির উপর কোনও অবরোধ রাখা হবে না বলে জানিয়েছে ইরান ও আমেরিকা। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। হরমুজ প্রণালি নিয়ে যে মতবিরোধ তৈরি হয়েছে, তার সমাধানের চেষ্টা করবেন তাঁরা। সমঝোতা চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। তার বদলে ইরানের বন্দরগুলির উপর থেকে অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিল আমেরিকাও। কিন্তু সেটার কোনওটাই এখনও কার্যকর হয়নি। তাই সমস্ত বিষয় নিয়ে বৈঠক হবে বলে সূত্রের খবর।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির