আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই থামছে না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত। সীমান্তে নতুন করে বেড়েছে উত্তাপ। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এক বিশাল স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাতেই নিহত হয়েছে ২৯ জন জঙ্গি। করাচির আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলায় তিন পাকিস্তানি সেনার মৃত্যুর পরেই প্রতিশোধ হিসেবে এই হামলা  চালিয়েছে পাকিস্তান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। তিনি জানিয়েছেন,  আফগানিস্তানের পূর্ব সীমান্তে অবস্থিত পাক্তিয়া, পাক্তিকা এবং কুনার এই তিন প্রদেশের সুনির্দিষ্ট তিনটি লক্ষ্যবস্তুতে নিখুঁত বিমান হামলা চালানো হয়েছে। জঙ্গিদের  আস্তানাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।অন্যদিকে ভয়াবহ এই হামলার পর তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পূর্ব আফগানিস্তানে পাকিস্তানি হামলায় একাধিক সাধারণ নাগরিক নিহত এবং আহত হয়েছেন। তিনি এই হামলাকে একটি “কাপুরুষোচিত আগ্রাসন” বলেও উল্লেখ করেছেন। 

আরও পড়ুন: যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

উল্লেখ্য, আফগানিস্থানে এই হামলা চালানোর আগে, শনিবার (২৭ জুন)  পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে একদল জঙ্গি পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে আকস্মিক হামলা চালায়।  সশস্ত্র সংঘর্ষে পাকিস্তানের ৪  সেনা   নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ছয়জন হামলাকারীও ঘটনাস্থলে  মৃত্যু হয়।   ইসলামাবাদ অভিযোগ করেছে,  তাদের ভূখণ্ডে হামলা বৃদ্ধির  জন্য তালিবান সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে, কাবুল বারবার আফগান ভূখণ্ডে জঙ্গিদের আশ্রয় দেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছে। 

 

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা