দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা, আশঙ্কায় বিশ্ববাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (৩০ মার্চ) দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত মাসের শেষদিকে আমেরিকা ও ইজরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পারস্য উপসাগরে তেহরানের চলমান সামরিক তৎপরতার অংশ হিসেবেই এই হামলা সংঘটিত হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানরত একটি বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারকে সরাসরি ও পরিকল্পিতভাবে আঘাত করা হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে দুবাই প্রশাসন জানায়, দ্রুত ব্যবস্থা নিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: প্রযুক্তির বিস্ময় ঘটিয়ে বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড তৈরির দাবি গবেষকদের

কুনার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় ট্যাংকারটি বিপুল পরিমাণ জ্বালানি তেলে পরিপূর্ণ ছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে জাহাজটির বাইরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আক্রান্ত ট্যাংকারটির ধারণক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল তেল, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ডলারেরও বেশি। এদিকে, কুয়েতের সশস্ত্র বাহিনী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

আরামবাগের সরকার বাড়িতে সন্ধিপুজোয় হাজির হয় কালো ভ্রমর, তার পর…

হাত থেকে বার বার ঠাকুরের জিনিস পড়ে যাচ্ছে? শুভ নাকি অশুভের ইঙ্গিত?

নবরাত্রিতে ঘট স্থাপন করবেন? শুভ মুহূর্ত ও পুজোর নিয়ম জেনে নিন

শনির সুদৃষ্টিতে পুজোর মুখে চাকরিতে প্রমোশন, বিদেশে ভ্রমণের দারুণ প্রস্তাব

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা