প্রযুক্তির বিস্ময় ঘটিয়ে বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড তৈরির দাবি গবেষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ফোঁটা ধুলোর থেকেও ছোট, তবু ধরে রাখবে শতাব্দীর স্মৃতি! প্রযুক্তির দুনিয়ায় এক বিস্ময়কর সাফল্য দেখালেন বিজ্ঞানীরা। এবার তৈরি হল এমন এক কিউআর কোড, যা আকারে ব্যাকটেরিয়ার থেকেও ছোট, অথচ শত শত বছর ধরে তথ্য সংরক্ষণ করতে সক্ষম।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Independent-এর প্রতিবেদনে জানানো হয়েছে, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এই উদ্ভাবন এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। অস্ট্রিয়ার ‘ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র গবেষকদের একটি দল বিশেষ ধরনের সিরামিকের ওপর এই ক্ষুদ্রতম কিউআর কোড তৈরি করেছেন। চার্জযুক্ত কণার রশ্মি ব্যবহার করে খোদাই করা এই কোডটির আকার মাত্র ১.৯৮ বর্গ মাইক্রোমিটার। যা বিশ্বের সবচেয়ে ছোট কিউআর কোড হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এতটাই ক্ষুদ্র যে খালি চোখে তো দূরের কথা, সাধারণ মাইক্রোস্কোপেও এটি দেখা যায় না; এর জন্য প্রয়োজন ইলেকট্রন মাইক্রোস্কোপ।

আরও পড়ুন: কালিগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ডাম্পারে স্কুলগাড়ির ধাক্কা, আহত ২৮ পড়ুয়া

গবেষকদের দাবি, এই সিরামিক-ভিত্তিক কোড শত শত বছর ধরে তথ্য অক্ষত রাখতে পারে এবং এর জন্য কোনো বিদ্যুৎ বা বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। অধ্যাপক পল মেয়ারহফারের মতে, এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত ক্ষুদ্র, টেকসই এবং বারবার পড়া সম্ভব।

সিরামিক উপাদানটি এতটাই শক্তিশালী যে চরম পরিবেশেও এর গঠন নষ্ট হয় না। ফলে বর্তমানের চৌম্বকীয় বা ইলেকট্রনিক ডেটা স্টোরেজের তুলনায় এটি অনেক বেশি স্থায়ী বিকল্প হতে পারে। গবেষকদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তির উন্নতি ঘটলে একটি ‘এ৪’ সাইজের পাতায় দুই টেরাবাইটেরও বেশি তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। গবেষণা দলের এক সদস্য জানিয়েছেন, এখন তাঁদের লক্ষ্য এই প্রযুক্তিকে আরও উন্নত করা, দ্রুত তথ্য লেখার পদ্ধতি তৈরি করা এবং বৃহৎ পরিসরে ব্যবহারযোগ্য করে তোলা।

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা