আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ৬টি জাহাজে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের উত্তাপ। সংঘাত থামার বদলে উল্টে বেড়েই চলেছে। যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এবার ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই ইরানি বোটের হামলা চালানো হয়েছে। এই হামলাতে এক ক্রু সদস্য নিহত হয়েছেন। দুটি জাহাজ ভস্মীভূত হয়েছে। পারস্য উপসাগরে আরও চারটি জাহাজে  ক্ষেপণাস্ত্র বা গোলা  হামলার পরেই  ঘটনা ঘটল।

সম্প্রতি ইরজরায়েল ও আমেরিকার জাহাজের উপর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে ইরান।  যুদ্ধ শুরুর পর থেকে  মধ্যপ্রাচ্যে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬টি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে  আমেরিকা-ইজরায়েলের হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও সংকীর্ণ হরমুজ প্রণালিতে  জাহাজ চলাচল প্রায় অচল পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এ রুট দিয়ে পরিবহন করা হয়। এ উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।  

আরও পড়ুন: অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

ইরানের রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য দিয়ে  আমেরিকা, ইজরায়েল বা তাদের   বন্ধুদের  জন্য ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।  অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  ইরান যদি তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে, তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে আঘাত হানবে। তিনি তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারের আহ্বান জানিয়ে দাবি করেন, ‘ইরানের নৌবাহিনীর প্রায় সবটাই এখন ধ্বংস হয়ে গেছে।’ 

 

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ