অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

অনুমান, অস্কারেও যুদ্ধের কোপ পড়তে পারে। ইরানি ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৬ মার্চ ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হওয়ার কথা রয়েছে ৯৮ তম আকাদেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান অর্থাৎ অস্কারের। যেটি বিশ্বব্যাপী বিনোদন মহলের সবচেয়ে সম্মানিত পুরস্কার অনুষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিটি অভিনেতা থেকে পরিচালকের কেরিয়ারে একটি হলেও অস্কার পুরস্কার পাওয়ার স্বপ্ন থাকে। প্রতি বছর এই অনুষ্ঠানে অনেক দেশের বিনোদন ব্যক্তিত্বরা আমন্ত্রিত থাকেন। কিন্তু এই বছর অস্কার নিয়ে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। কেননা ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। তার আঁচ পড়ছে বিশ্বজুড়ে। অনুমান, অস্কারেও যুদ্ধের কোপ পড়তে পারে। ইরানি ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছে। প্রতিশোধ তুলতে মার্কিন দেশগুলিতেও হামলা চালাচ্ছে ইরান। তাই আসন্ন আকাডেমি পুরস্কার অনুষ্ঠানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। যার ফলে আয়োজকরা তারকাখচিত এই অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করেছেন। বুধবার থেকে হলিউডে অস্কারের প্রস্তুতি শুরু হয়েছে।

এদিন উপস্থাপক কোনান ও’ব্রায়ান এবং মিডিয়া কর্মীরা সিনেমার বার্ষিক উদযাপনের জন্য সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু হলিউডের সবচেয়ে বড় রাতের অনুষ্ঠানে ইরানি হামলার আশঙ্কা করছে আযোজকরা। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলি আমেরিকার পশ্চিম উপকূলে ইরানের প্রতিশোধমূলক ড্রোন হামলার সতর্কতা জারি করেছে। একটি প্রতিবেদন অনুসারে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অস্কারের প্রস্তুতির জন্যে উন্নত স্তরের কাজ চলছে। বুধবার, একটি সংবাদ সম্মেলনে, অস্কারের নির্বাহী প্রযোজক রাজ কাপুর অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং অতিথিদের নিরাপত্তা সম্পর্কে বলেছেন, ‘আমার মনে হচ্ছে, আমাদের সকল দিক থেকে নিরাপত্তা প্রদান করতে সক্ষম হব। প্রতি বছর আমরা বিশ্বে কী ঘটছে তা পর্যবেক্ষণ করি। আমরা নিরাপত্তা সংস্থা FBI এবং LAPD-এর সমর্থন পেয়েছি। এই অনুষ্ঠানটি ঘড়ির কাঁটার মতো চলে। কিন্তু আমরা চাই যারা এই অনুষ্ঠানে আসছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন, এমনকি যারা অনুষ্ঠানটির ভক্ত, তারা সুরক্ষিত থাকুন। আমরা চাই সবাই যেন নিরাপদ, সুরক্ষিত এবং স্বাগত বোধ করেন।

প্রযোজনা দল হিসেবে আমাদের কাজ হল এটি নিশ্চিত করা যে, সকলের নিরাপত্তা আমাদের দায়িত্ব। ইতিমধ্যেই অস্কারের জন্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’ ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এই খবরটি এসেছে। যে কারণে অস্কারের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। ফেব্রুয়ারি তে, আমেরিকা এবং ইজরায়েল যৌথভিবে ইরানের উপর একটি যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হয়েছেন। হামলার প্রতিশোধ তুলতে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান ঘাঁটি, ইজরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর ফলে উপসাগর জুড়ে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত বিদেশী পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে।

অস্কার ২০২৬ সম্পর্কে

আকাদেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক আয়োজিত ৯৮তম আকাদেমি পুরস্কার অনুষ্ঠানটি ১৫ মার্চ, ২০২৬ তারিখে লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। যেখানে কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন আবারও সঞ্চালনা করবেন। মনোনয়নের ক্ষেত্রে, সিনার্স ১৬টি অস্কার মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে, যা অল অ্যাবাউট ইভ (১৯৫০), টাইটানিক (১৯৯৭) এবং লা লা ল্যান্ড (২০১৬) এর পূর্ববর্তী ১৪টি রেকর্ড ভেঙে দিয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এবার অস্কারের একজন উপস্থাপক হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক