সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা ইরানের, নিহত দুই নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে ফের সংঘাতে জড়িয়েছে আমেরিকা। শুরু হয়েছে নতুন করে হামলা। এর মধ্যেই এবার হরমুজ প্রণালীতে  সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে বড় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার (৩১ অগস্ট) রাতের ওই হামলায় ট্যাংকারটিতে থাকা ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছেন। 

সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান ‘বাহরি’  বুধবার (২ সেপ্টেম্বর) জানায়, সোমবার হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার সম্মুখীন হয়েছে। জাহাজটির নাম ছিল ‘সিদর’।  স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময়ে  তেলবাহী জাহাজটি ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থান করছিল। মৃত দুই নাবিক  ফিলিপাইনের বাসিন্দা। ওই একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন আরেকটি সুপারট্যাংকার ‘সেনেগাল প্রসপারিটি’-তেও হামলার  চালানো হয় বলে খবর মিলেছে। 

আরও পড়ুন: টাকা নিয়ে বচসা! ৫৫ বছরের লিভ-ইন পার্টনারের হাতে খুন ২৮ বছরের তরুণী

যদিও সৌদি আরবের অভিযোগ নিয়ে এখনও ইরান কিছুই জানায়নি। তবে তেহরান আগে জানিয়েছিল হরমুজ প্রণালিতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লেগেছে। তাঁদের দাবি ছিল ওই ট্যাংকার দুটি হরমুজ প্রণালিতে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে যাওয়ার অনুমতি ছিল না। এই খবর সামনে আসার পর নতুন করে আন্তর্জাতিক মহলে উত্তাপ বেড়েছে। এমনিতেই বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি  তেলের দাম। নতুন করে তেলবাহী জাহাজগুলিতে হামলা বলে আরও তেলের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।   

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি, মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

আলু-ডিমেই স্পেনের স্বাদ! ঘরেই বানান জনপ্রিয় স্প্যানিশ টর্টিলা

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য