খামেনেইয়ের মৃত্যুতে গান বাজিয়ে-আতশবাজিতে উল্লাস ইরানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ইরানে শুরু হয়েছে উৎসব। সকলেই যেন আনন্দ উৎসবে শামিল হয়েছেন। কারও মৃত্যুতে এমন উৎসব সত্যি নজিরবিহীন। 

জানা গিয়েছে, ইরানিরা রাস্তায় নেমে গান বাজিয়ে আতশবাজি ফাটিয়ে উদযাপন করছে দিনটি। এমনই বেশ কিছু ছবি সামনে এসেছে। এই ছবির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। সেখানে দেখা গিয়েছে ইরানিরা এদিন গান বাজিয়ে হাততালি দিয়ে গাড়ির হর্ন বাজিয়ে উল্লাসে মেতেছেন। খামেনেইর মৃত্যুর খবর প্রথমেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেইর মৃত্যুর খবর নিশ্চিত করার পরেই উৎসবের আমেজ দেখা গিয়েছে ইরানে।

খামেনেইর মৃত্যুর খবর প্রকাশ হতেই তেহরানের বিভিন্ন জায়গায় উল্লাসের ছবি দেখতে পাওয়া গিয়েছে। বাসিন্দারা রাস্তায় নেমে এসে হাততালি দিয়ে জোরে গান বাজিয়ে উৎসবে মেতে উঠেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা রবিবার সকালে খামেনেইয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফেও বিবৃতি দিয়ে খামেনেইয়ের মারা যাওয়ার কথা জানানো হয়েছে। খামেনেইয়ের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কিন্তু ইরানিরা সেই শোকপালন নয়, উৎসবে মেতে উঠেছেন। 

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনেই দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় । এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করে ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

 প্রসঙ্গত, শনিবার   ইরানের উপর হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করে ইরানও। এই হামলায়  ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এমনটাই সূত্রের খবর।  নিহতদেড় মধ্যে খামেনেই সহ আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর। শুধু তাই নয় ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতার মেয়ে, জামাই ও নাতির নিহত হওয়ার খবর  মিলেছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?