বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  বন্দর আব্বাস হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত। তেহরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে আরও উসকানি বা হামলা হলে তার জবাব হবে আরও কঠোর হবে। ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

বৃহস্পতিবার ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বন্দার আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন হামলার জবাবে তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এই হামলা হয় বলে জানানো হয়েছে। যদিও কোন ঘাঁটিতে হামলা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে আরও কোনও মার্কিন পদক্ষেপ হলে তার জবাব হবে “আরও কঠোর ও সিদ্ধান্তমূলক”। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রশাসন জানায়, হরমুজ প্রণালীর কাছে ইরানের চারটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন বাহিনীর দাবি , ড্রোনগুলি মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করছিল। পাশাপাশি বন্দার আব্বাসের কাছে একটি ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রেও হামলা চালানো হয়। তবে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। 

আরও পড়ুনঃ উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে ইরান-ওমান যৌথ নিয়ন্ত্রণের সম্ভাব্য চুক্তির খবর উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তিন মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে আলোচনার চেষ্টা চললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন