উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ফের হামলা চালাল মার্কিন সেনাবাহিনী। এরজেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রচ্যে। দুই দেশের মধ্যে সমঝোতা নিয়ে চলছে দোলাচল। তারমধ্যেই নতুন করে ইরানে বড়সড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী। জানা গিয়েছে, বেছে বেছে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপরে আক্রমণের হুমকির কারণেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি কয়েকটি ইরানের ড্রোনকেও নামানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ড্রোনগুলো মার্কিন বাহিনী ও জাহাজের ওপরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এই যুদ্ধের প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর ওপরে। যার জেরে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। এখানেই শেষ নয় রান্নার তেল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। দিন দিন দাম বাড়ছে কাঁচামালের। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমদানি রফতানিতেও সমস্যা দেখা দিয়েছে। যুদ্ধ বিরতির কথা বলা হলেও নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে মাইন পাতার জন্য প্রস্তুত নৌযান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে।

উল্লেখ্য, গত সোমবার দক্ষিণ ইরানে হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন সেনার দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছিল তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত তিনি। চলতি মাসেই আমেরিকার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। জবাবে, আমেরিকা ইরানের বিভিন্ন এলাকায় ‘প্রত্যাঘাত’ করেছিল। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন