নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের অশান্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (১ জুন) ভোরে এই হামলার কথা আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে হামলার শিকার মার্কিন ঘাঁটিটি কোন দেশে অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

আইআরজিসির দাবি, এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত তাদের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বিমান হামলা চালানো হয়। এরই পাল্টা জবাব হিসেবে ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যেখান থেকে ইরানের ভূখণ্ডে আঘাত হানা হয়েছিল বলে অভিযোগ তেহরানের। ইরানের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং পূর্বনির্ধারিত সব টার্গেট সফলভাবে ধ্বত্রা করা হয়েছে। একইসঙ্গে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর ও ভিন্ন মাত্রার হবে।

আরও পড়ুনঃ প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতর কিংবা ওয়াশিংটনের কোনো পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে(x) জানিয়েছিল, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে হরমুজগান প্রদেশের গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার এবং ড্রোন কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। অনেকের মতে,  দীর্ঘদিনের টানাপোড়েন ও ব্যর্থ আলোচনার পর আমেরিকা-ইরান যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো করে তুলছে।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন