প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে প্রেম কাঁঠালের আঠা, একবার লাগলে তা আর ছাড়ে না। এবার সেই প্রেমের টানে জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম কড়া পাহারায় থাকা সীমান্ত পার করলেন এক যুবক। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে থাকা প্রেমিকার সঙ্গে দেখা করতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে আসেন  ওই যুবক।  

 সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সেনাবাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের বাসিন্দা প্রেমিকার সঙ্গে দেখা করতে ২২ বছর বয়সী ওই যুবক লুকিয়ে সীমান্ত পার করেন। তবে কিছুক্ষণ পরেই ভারতীয় সেনার হাতে তিনি ধরা পড়েন। জানা গিয়েছে, রবিবার (৩১ মে) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে, উরির সিলিকোট এলাকায় ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) অপর প্রান্ত থেকে এক ব্যক্তিকে আসতে দেখতে পায়। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরপরই তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজের পরিচয় দেন জিশান আহমেদ মীর বলে। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফারাবাদের পাইনকাড়ির বাসিন্দা বলে জানান। তার কাছে একটি পাকিস্তানি পরিচয়পত্র ছিল বলেও জানা গিয়েছে। জিশান ভারতীয় সেনাদের জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমে  উরির বাসিন্দা  ইরাম বানোর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি নিয়ন্ত্রণ রেখা (LoC) পার  করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  জিশান এবং তিনি যে মহিলার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে দাবি করেছেন, দুজনকেই নিরাপত্তা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদ করছে। যুবকের দাবিগুলো কতটা সত্যি সবটা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁদের যোগাযোগের ধরনও খতিয়ে দেখছে সুরক্ষাবাহিনী। ভারতে আসার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা জানতেও বিশেষ  নজর দেওয়া হচ্ছে। 

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী