চাপে ট্রাম্প? ১৩ মার্কিন সেনাকে নিকেশ করল ইরানের আইআরজিসি 

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের পরিস্থিতি দিনদিন নতুন মোড় নিচ্ছে। এমন চলমান সংঘাতে পশ্চিম এশিয়ায় সঙ্কটের পরিস্থিতি। হরমুজ প্রণালী বন্ধ রাখায় গোটা বিশ্বে একপ্রকার জ্বালানি ও তেলের ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের সঙ্গে সঙ্গে বেড়েছে ইরানের হতাহতের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমানও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থায় এমনই দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সেনার হতাহতের খবর! ইরানের হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলেই জানা গিয়েছে। 

সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অন্তত ৩৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে ২৪৭ জনই সরাসরি সেনাবাহিনীর সদস্য। পেন্টাগনের (মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দফতর)তরফ থেকে দাবি করা হচ্ছে, আমেরিকার সেনাবাহিনীর উপরও হামলা চালিয়েছে তেহরান। যেখানে ইরানের আইআরজিসি রীতিমত ১৩ জন মার্কিন সেনাকে নিকেশ করে দিয়েছে। যে ঘটনা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে আলোচনা ও সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: পুত্র সন্তান না হওয়ার জের! সুইমিং পুলে ডুবিয়ে স্ত্রী ও দুই মেয়েকে খুনের অভিযোগ

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, মার্কিন নৌবাহিনীর ৬৩ জন আহত হয়েছে ইরানের হামলা। শুধু তাই নয়। বিমান বাহিনী ও মেরিন সেনা মিলিয়ে কমবেশি ৫৫ জন আহত হয়েছে। তবে গত শুক্রবার ইরানের হামলায় যে দুটি মার্কিন যুদ্ধবিমান ভেঙে গিয়েছে, সেই ঘটনায় এখনও অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন ঘটনা যুদ্ধক্ষেত্রে আমেরিকার কাছে একপ্রকার বড়সড় ধাক্কা বলা যেতে পারে। যা নিয়ে মার্কিন বাহিনীর মধ্যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যে যুদ্ধ, সেই হামলায় ইরানে অন্তত এখনও পযর্ন্ত ২৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলেই এক মানবাধিকার সংস্থা জানিয়েছে।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা