প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অন্ধকারে ঢাকা একটি সেল। চোখ বাঁধা, হাত দু’টি পেছনে বাঁধা, পায়ে শিকল। চারপাশে শুধু ভারী বুটের শব্দ আর কুকুরের গর্জন। তারপর একটি নির্দেশ। আর সেই নির্দেশের পরই শুরু হয় বিভীষিকাময় নির্যাতন। এমন ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ইজরায়েলের বিভিন্ন কারাগার ও আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়া একাধিক প্যালেস্তানিয় বন্দীরা। 

 সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন বন্দির ভয়ংকর সেই অভিজ্ঞতার তথ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইজরায়েলের জেলে দীর্ঘদিন বন্দি থাকা প্যালেস্টাইনের দুই যুবক আল-বাকরি ও জব (নাম পরিবর্তিন হয়েছে) সংবাদমাধ্যমের সামনে ভয়ংকর সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে। যেখানে নতুন করে আলোচনায় এসেছে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ। তথ্যচিত্রে উঠে এসেছে শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ। দীর্ঘদিন কারাবন্দী থাকা প্যালেস্তানিয় যুবক মোহাম্মদ জাকি আল-বাকরি জানান, ২০২৪ সালের ঈদের দিনে তাকে এবং আরও কয়েকজন বন্দীকে নগ্ন করে চোখ, হাত ও পা বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। এরপর তাদের ওপর চালানো হয় নির্যাতন। তার দাবি, ওই সময় কারারক্ষীদের মধ্যে নারী সদস্যরাও উপস্থিত ছিলেন। আল-বাকরির ভাষায়, অসহ্য যন্ত্রণার মধ্যে বন্দীরা সাহায্যের জন্য যখন অনুরোধ করতেন তখন তাদের সেই দৃশ্য দেখেই হাসাহাসি করা হত এবং ঘটনাটির ভিডিও  করা হত। আরও ভয়াবহ অভিযোগ এসেছে বন্দীদের ওপর কুকুর ব্যবহারের বিষয়ে। কয়েকজন সাবেক বন্দীর দাবি, তাদের নগ্ন অবস্থায় মাটিতে শুইয়ে রেখে হিংস্র কুকুর ছেড়ে দেওয়া হতো। এতে বহু বন্দী গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

গাজার আরেক বাসিন্দাও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তার দাবি, এক নারী নিরাপত্তাকর্মী এবং অন্যান্য সেনাসদস্যের উপস্থিতিতে তার ওপর দীর্ঘ সময় ধরে নির্যাতন চালানো হয়। ঘটনাটি ভিডিও করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, প্যালেস্তানিয় বন্দীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নতুন নয়। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এসব অভিযোগের সংখ্যা এবং মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে নেগেভ মরুভূমির একটি আটককেন্দ্রকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। সেখানে এক বন্দীর ওপর যৌন নির্যাতনের অভিযোগসংবলিত একটি ভিডিও প্রকাশ্যে আসে। ঘটনার জেরে কয়েকজন নিরাপত্তারক্ষীকে আটক করা হলেও পরে বিষয়টি নিয়ে ইজরায়েলের ভেতরেই ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়। 

তথ্যচিত্র প্রকাশের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগগুলোর নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। যদিও ইজরায়েল অতীতে এ ধরনের একাধিক অভিযোগ অস্বীকার করেছে বা তদন্তের কথা জানিয়েছে, তবুও সাবেক বন্দীদের এই সাক্ষ্য ও প্রকাশ্যে আসা বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। 

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?