বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো দেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন ছিল। কিন্তু চোট সেই স্বপ্ন পূরণ হতে দিল না। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা জাপানের অধিনায়ক ওয়াটারু এনডোর।

লিভারপুলের ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার দীর্ঘদিন ধরে পায়ের চোটে ভুগছিলেন। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন জাপানের অন্যতম অভিজ্ঞ এই ফুটবলার। ২০২৬-এর বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। আগামী রোববার দিবাগত রাত ২টায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ খেলা শুরু করবে জাপান।  গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান এনডো। সেই আঘাতের কারণে মৌসুমের বাকি অংশ মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফিটনেস ফিরে পাননি। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে ফেরেন এনডো। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে শারীরিক অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়ে। চোট সত্ত্বেও শেষ চেষ্টা হিসেবে আমেরিকার ন্যাশভিলে জাপান দলের বেস ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মেডিক্যাল টিমের মূল্যায়নের পর বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়।

আরও পড়ুনঃ জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম (এক্সে) দেওয়া এক বার্তায় এনডো বলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে নিশ্চয়ই এমন সময় আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। সেই বিশ্বাস নিয়েই সবাই দলকে সমর্থন করুন। এখন থেকে আমি একজন সমর্থক হিসেবেই জাপানের পাশে থাকব।’ ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর জাপানের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন ওয়াটারু এনডো। করেছেন চারটি গোল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপান দলের সদস্য ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন তোলা জাপান দলের অধিনায়কত্বও করেছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। তাঁর অবসরের মধ্য দিয়ে জাপান ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী