শেষরক্ষা হল না, আস্থাভোটের মুখে প্রধানমন্ত্রী বরিস

সোমবার পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে পেশ হবে অনাস্থা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আস্থাভোটের যাতে মুখোমুখি না হতে হয়, তার জন্য সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা চলে। সব চেষ্টা জলে গেল। প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson)আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে। সোমবার পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে পেশ হবে অনাস্থা। নিজের দলই তাদের শীর্ষ নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে। 

সংখ্যা গরিষ্ঠ কনজারভেটিভ পার্টির সদস্য মনে করছেন, দেশ শাসনের যোগ্যতা হারিয়েছেন প্রধানমন্ত্রী। মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। দাম বাড়ছে কম-বেশি প্রতিটি খাদ্যপণ্যের। প্রধানমন্ত্রী কোনও কিছুই আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার খবর দিয়েছেন পল ব্র্যান্ড।

জানা গিয়েছে, ১৯৯২ কমিটির কাছে বেশ কয়েকজন সদস্য (chairman of the party’s 1922 Committee) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য চাপ দিতে থাকেন। পার্লামেন্ট সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বরিস জনসনকে (Boris Johnson) প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হবে প্রস্তাবের পক্ষে ভোট পড়তে হবে কনজারভেটিভ সদস্যের ১৮০ জনের ভোট। দলের অনেকেই মনে করছে, এত সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা প্রায় নেই, যদি না মিরাকেল কিছু ঘটে। আর প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় ভোট পড়লে বরিস জনসনকে ইস্তফা দিতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সে ক্ষেত্রে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, শুরু হবে সেই প্রক্রিয়া।

লকডাউন উঠে যাওয়ার পর থেকে সংবাদের শিরোনামে উঠে আসেন বরিস জনসন (Boris Johnson)। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লকডাউন চলাকালী সরকারি বাসভবনে পার্টি দেওয়ার। অভিযোগ প্রমাণিত হয়। দিতে হয়েছে জরিমানা। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রধানমন্ত্রীকে আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে।

আরও পড়ুন সিংহাসন আলো করে ৭০ বছর, রানিমাকে সম্মান জানাতে সেজে উঠল ব্রিটেন

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১