বরিসের ওয়াক্সমূর্তি বসছে কর্মসংস্থান দফতরের সামনে

খবরে মজেছে নেট দুনিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী থাকাকালীন অন্যান্য জনপ্রিয় নেতা বা নেত্রীর যেমন মোমের মূর্তি বা ওয়াক্স স্ট্যাচু তৈরি হয়, বরিস জনসনেরও তেমনই একটি মূর্তি তৈরি করা হয়েছিল। রাখা ছিল মাদাম তুসোর (Madame Tussaud) মিউজিয়ামে। বরিস জনসন (Boris Johnson)   আর প্রধানমন্ত্রী নন। তাই, তার মূর্তি মাদাম তুসোর মিউজিয়াম থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটি কর্মসংস্থান দফতরের (job centre.)সামনে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই নেটনাগরিকদের মধ্যে হাসির রোল উঠেছে। এই ঘটনার নিরিখে তারা যে সব টুইট করেছেন, তার মোদ্দা কথা, ভাবাই যায় না। প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন মূর্তি ছিল মাদাম তুসোর মিউজিয়ামে(Madame Tussaud)। আর গদি হারিয়ে ফেলায়ে সেই একই লোকের মূর্তি শেষে বসছে কি না কর্মসংস্থান দফতরের সামনে। ভাবাই যায় না। ভাবলেই হাসি পাচ্ছে।

গত ৭ জুন প্রধানমন্ত্রী পদে ইস্তপা দেন বরিস জনসন(Boris Johnson)   । বলা যেতে পারে, এক প্রকার চাপে পড়েই তাকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে হয়েছে। মন্ত্রিসভার বহু হেভিওয়েট মন্ত্রী ইস্তফা দেওয়ায় বরিস জনসন রীতিমতো চাপে পড়ে যান যদিও বরিস জনসন (Boris Johnson)   প্রথম দিকে জানিয়েছিলেন, তিনি কোনও অবস্থাতেই ইস্তফা দেবেন না। এই বিবৃতি ছিল সকালের। আর বিকেল যেতে না যেতেই বরিস জনসন জানান, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন।। ইস্তফা দিতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ।

আরও পড়ুন UK: বক্সিং মুডে প্রধানমন্ত্রী বরিস, ইস্তফা দিতে বলায় ফোনেই মন্ত্রীকে ছাঁটাই

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১