কিম জং উনের মেয়ে প্রথমবার পরিবারের সমাধিসৌধে এলেন, নেপথ্য কারণ কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কোরিয়া মানেই কিম জং উন। গোটা বিশ্বে তিনি আলোচিত। এবার উত্তর কোরিয়ার নেতার মেয়ে কিম জু আয়ে তাঁর দাদু এবং প্রপিতামহের সমাধিসৌধ পরিদর্শনে এসে প্রথমবারের মতো জনসমক্ষে এলেন। আজ, শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের ছবিতে সেই দেখা গিয়েছে। আর তা থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, পারমাণবিক অস্ত্রধারী একনায়কতন্ত্র পরিচালনার ভবিষ্যতের জন্যই এবার নিজের মেয়েকে সামনে আনা হয়েছে। যদিও এই নিয়ে কেউ মুখ খোলেননি।

এদিকে কিম জং উন বরাবরই একনায়কতন্ত্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত। এবার তাঁর বয়স হয়েছে। তাই নিজের মেয়েকে সামনে এনে কৌশলী বার্তা দিতে চেয়েছেন বলেও মনে করছেন অনেকে। কিম পরিবার কয়েক দশক ধরে উত্তর কোরিয়ায় কঠোর নিয়ন্ত্রণের সঙ্গে শাসন করে আসছে। আর তাঁদের তথাকথিত ‘‌পেকতু বংশ’‌ এখানকার মানুষের দৈনন্দিন জীবনে আধিপত্য বিস্তার করে চলেছে। এখানে শাসকের বিরুদ্ধে মুখ খুললে জীবন চলে যাওয়ার মতো ঘটনা ঘটে। মাঝেমধ্যে এই কিমের ঔদ্ধত্য এমন পর্যায়ে পৌঁছেছিল, আমেরিকাকে হুমকি দিয়ে বসেছিলেন। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।

অন্যদিকে কিম জং উনের মেয়ে কিম জু আয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সমাধিসৌধ কুমসুসানে উপস্থিত হন। কিম জু আয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তিন বছর ধরে তিনি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নিয়মিত হাজির হন। যা বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার নজর কেড়েছে। মেয়ে কিম জু আয়ে ভবিষ্যতে উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেত্রী হিসেবে আবির্ভূত হতে পারেন বলে ধারণা করছেন অনেকে। ১ জানুয়ারির ওই সফরে স্ত্রী রি সোল জু এবং দলের শীর্ষ কর্তারা কিম জং উনের সঙ্গে ছিলেন। কুমসুসান প্যালেস অব দ্য সানের মূল হলে কিম এবং রি সোল জুর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন কিম জু আয়ে।

এছাড়া কিম জু আয়ে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেন। আর গত সেপ্টেম্বর মাসে মেয়ে বাবার সঙ্গে প্রথমবারের মতো সরকারিভাবে বেজিং সফরে গিয়েছিলেন। কিম জু আয়ের এই প্রকাশ্য উপস্থিতি উত্তর কোরিয়ার রাজনীতিতে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। অনেকে মনে করছেন, ভবিষ্যতে তিনি কিম পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারের অংশ হিসেবে দেশের নেতৃত্ব গ্রহণ করতে পারেন। এমনকী উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। কিম জং উন সরকারের কৌশলগত বার্তা পাঠানোর অংশ হিসেবেও দেখা হচ্ছে, যেখানে তিনি তাঁর পরিবারের নতুন প্রজন্মের নেতাকে জনসমক্ষে পরিচয় করাচ্ছেন। ২০২২ সালে জু আয়ে তাঁর বাবার সঙ্গে একটি আর্জাতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন তিনি বিশ্বের সামনে পরিচিত হন।

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?