চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামী খুনে ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’–এর লেখিকার যাবজ্জীবন জেল

আন্তর্জাতিক ডেস্ক: একটা বই তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। বইয়ের শিরোনাম ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ (How to murder your husband) । আর স্বামীকে নিজের হাতে খুন করে দ্বিতীয়বার সংবাদের শিরোনামে উঠে আসেন লেখিকা। স্বামী হত্যার অভিযোগ ওঠে ন্যান্সি ক্রাম্পটন ব্রফি (Nancy Crampton Brophy)। খুন হয়েছিলেন চারবছর আগে। সোমবার আমেরিকার একটি আদালত লেখিকাকে আজীবন কারাবাসের সাজা দিয়েছে।

এই খুনের ঘটনায় কার্যত তোলপাড় হয়ে উঠেছিল আমেরিকা। ন্যান্সি ক্রাম্পটনের স্বামী ড্যানিয়েল ব্রফি কাজ করতেন অরিগন কালিনারি ইন্সটিটিউটে। ইন্সটিটউটের রান্না ঘরে স্বামীকে পয়েন্ট  ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন লেখিকা। অভিযোগ, স্বামীর জীবনবিমার (life insurance) অর্থ বাগিয়ে নিতেই তাঁকে খুন করেন লেখিকা ন্যান্সি। জীবনবিমার মূল্য় ছিল ১.৫ বিলিয়ন ডলার।

এই ঘটনার মাত্র কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল তাঁর বই ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ (How to murder your husband) । হত্যার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। খুনে ব্যবহহৃত আগ্নেয়াস্ত্রটিও পুলিশ উদ্ধার করেছে। সাত সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে গত ২৫ মে ন্যান্সি ব্রফি নামের ৭১ বছর বয়সী ওই লেখিকাকে সেকেন্ড ডিগ্রির খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতে কৌসুঁলিরা বলেন, যে সময়ে ঘটেছে এই হত্যাকাণ্ড, সেই সময় দম্পতি বেশ অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পোর্টল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম কেজিডব্লিউ-টিভির খবরে বলা হয়, ২৫ বছর কারাভোগের পর ন্যান্সির প্যারোলে মুক্তির সুযোগ রাখা হয়েছে রায়ে।

আরও পড়ুন বউয়ের সঙ্গে ঝামেলা, হাসপাতালে থাকতে চেয়ে মাঙ্কিপক্স পরীক্ষার আর্জি স্বামীর

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ