লন্ডনের রাস্তায়  তলোয়ার নিয়ে হামলা, গ্রেফতার অভিযুক্ত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের রাস্তায় ভয়াবহ ঘটনা। প্রকাশ্য রাস্তায় চলল তলোয়ার দিয়ে হামলা। ঘটনাটি ঘটেছে  লন্ডনের পূর্ব হেনল্টে।  মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাস্তার মাঝে আচমকাই  তলোয়ার দিয়ে  আক্রমণ  চালান  শুরু করে এক যুবক। এরফলে ২ জন পুলিশ কর্মকর্তা সহ  বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত  হামলাকারী জনতা ও দুই কর্মকর্তার ওপর হামলা চালায়। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তবে বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাইনল্ট ট্রেন স্টেশনের কাছে একটি বাড়ির ভেতর  থেকে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আদে আদেলেকান বলেন,’ঘটনাটি সন্ত্রাসী সম্পর্কিত বলে মনে হচ্ছে না। তবে এদিনের এই ঘটনা জনজীবনের কাছে আতঙ্কের।’ 

উল্লেখ্য, এদিনের তলোয়ার  হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার অ্যান্ড রেসকিউর কর্মকর্তারা। পাশাপাশি হামলা স্থলে আসে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা। এই ছুরি হামলার আহতদের বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা বর্তমানে কেমন আছেন তা এখন জানা যায়নি। অন্যদিকে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে লন্ডন পুলিশ। এই হামলার সঙ্গে কারা যুক্ত ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ব্রিটেনের ছুরি হামলা এখন লাগাতার ঘটনা। এরফলে আতঙ্কের মধ্যে রয়েছেন আমজনতা।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল