আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  আমেরিকার মিশিগানে বন্ধুকবাজের তাণ্ডবে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৩৯ বছরের সন্দেহভাজন চ্যাড হিকম্যানও। ঘটনায় গুরুতর জখম আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। দুটি বাড়ি এবং একটি জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি চালিয়ে একে একে দেহগুলি উদ্ধার করে পুলিশ। হামলার নেপথ্যে কী কারণ, মৃতদের সঙ্গে হিকম্যানের সম্পর্কই বা কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।

 সূত্রের খবর, ডেট্রয়েট থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে মিসাউকি কাউন্টির একটি বাড়ি থেকে গুলির খবর পায় পুলিশ। দুপুরের ঠিক আগে সেখানে পৌঁছন পুলিশকর্মীরা। বাড়ির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় আরও এক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ পৌঁছনোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান হিকম্যান। তাঁকে ধরতে শুরু হয় বড়সড় তল্লাশি। সেই সময় অন্য একটি বাড়ি থেকে আরও এক জনের দেহ উদ্ধার হয়। এক্স-এ বার্তা দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে পুলিশ জানায়, হিকম্যান সশস্ত্র এবং বিপজ্জনক। তাঁকে দেখা গেলে কাছে না গিয়ে পুলিশকে খবর দিতে বলা হয়। এর পর হুইটলক লেকের কাছে জঙ্গলঘেরা এলাকা থেকে হিকম্যানের গাড়ি উদ্ধার হয়। গাড়ির সূত্র ধরে জঙ্গলে তল্লাশি চালিয়ে হিকম্যানের দেহের পাশাপাশি আরও এক জনের দেহ উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ছয়।

আরও পড়ুনঃ জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

ঘটনাটি পরিকল্পিত হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহতদের মৃত্যুর কারণ এবং তাঁদের সঙ্গে হিকম্যানের কোনও পূর্বপরিচয় বা শত্রুতা ছিল কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি পুলিশ। নিহতদের পরিজনকে খবর না দেওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা