‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব নিয়ে চর্চা নতুন নয়। আন্তর্জাতিক সম্মেলন হোক কিংবা কূটনৈতিক বৈঠক, দুই রাষ্ট্রনেতার সহজ ও আন্তরিক সম্পর্ক বারবার নজর কেড়েছে। তাঁদের একসঙ্গে ছবি দেখার অপেক্ষায় থাকে গোটা বিশ্ব। সম্প্রতি ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার কিছুক্ষণের মধ্যেই সামনে এসেছে মোদি ও জর্জিয়া মেলানির নতুন সেলফি। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইতালিতে মোদি পৌঁছানোর পরেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। তার পরেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া থেকে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা রয়েছে “রোমে স্বাগতম বন্ধু’।  দুজনকেই দেখা গিয়েছে হাসিমুখে। অনেকেই এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে ভারত-ইতালি সম্পর্কের উষ্ণতার প্রতীক হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “এটাই বিশ্ব কূটনীতির নতুন স্টাইল”, আবার কেউ মজা করে পুরনো ‘মেলোডি’ ট্রেন্ডের কথাও মনে করিয়ে দিয়েছেন। ২০২৪ সালে  প্রধানমন্ত্রী মোদি ও মেলোনির দ্বিপাক্ষিক বৈঠকের পর ‘মেলোডি’ শব্দটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।  জানিয়ে রাখা ভালো, এই প্রথমবার নয় যে প্রধানমন্ত্রী মোদী এবং জর্জিয়া মেলোনির কোনো ছবি বা সেলফি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এর আগে, ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত COP28 শীর্ষ সম্মেলনের সময় মেলোনির ‘গুড ফ্রেন্ডস অ্যাট COP28’ সেলফি এবং তারপর ২০২৪ সালে ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের সময়কার “হ্যালো ফ্রম টিম মেলোনি” ভিডিওটি বিশ্বজুড়ে চর্চায় ছিল।

আরও পড়ুন: শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি তাঁর পাঁচ-দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এর আগে তিনি নরওয়ে, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস ও সুইডেন সফর করেছেন। বুধবার (২০ মে) ভারতে ফেরার আগে ইতালিতে প্রধানমন্ত্রী মোদির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার এবং অন্যান্য কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি সর্বশেষ ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন।  

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ