বিশ্বে করোনার ছোবলে আরও ১,৫১২ জনের প্রাণ ঝরল

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ যাচ্ছে না। প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্য-কোনওটাতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন এক হাজার ৫১২ জন। তার মধ্যে শুধু জাপানেই মারা গিয়েছেন ৪২৫ জন। দুনিয়াকে ত্রস্ত করে রাখা ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮৯ হাজার ৯৮৯ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬১৪ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে দেশটিতে করোনায় সংক্রমিত হলেন ৩ কোটি ১৯ লক্ষ এক হাজার ৯২৪ জন। মৃত্যুমিছিলে আরও ৪২৫ জন সামিল হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৪৫ জনে। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে নতুন করে ১৬৭ জন মারা গিয়েছেন। স্পেনে ১৫৪, জার্মানিতে ১১৮, অস্ট্রেলিয়ায় ১১৪ ও ব্রাজিলে ৯৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় জাপানের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৮ জন। তাইওয়ানে ১৮ হাজার ২১৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও ১৪ হাজার ৫৬৯ জন আক্রান্ত হয়েছেন।মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৪০২ জন এবং অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৬১১ জন করোনার ছোবল খেয়েছেন।

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের