অশনিসঙ্কেত, বিশ্বজুড়ে করোনার সংক্রমণ-মৃত্যু ঊর্ধ্বমুখী

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে জাপান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষ শেষের মুখে ফের বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস (Covid-19)। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ২০ হাজার ২৯৮ জন। আর প্রাণ হারিয়েছেন ৯৬৩ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার কম। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ১৩ হাজার ৫৮৬ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানোর পরে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২৫ লাখের বেশি। আর প্রাণ হারিয়েছেন ৬৬ লাখ ৮৬ হাজারের বেশি মামনুষ। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সূর্যোদয়ের দেশ জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২ হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ২ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার চার জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ২৭১ জন। যার ফলে দেশটিতে করোনার ছোবলে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৮১৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৮৭ হাজার ৫৯৬ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫০ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৫৬ জন আর মারা গিয়েছেন ২৫০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩০২ জন। প্রাণ হারিয়েছেন ৬৯ জন। রাশিয়ায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আল্রান্ত হয়েছেন পাঁচ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?