সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা প্রায় ৬০০ ছুইছুই। এখনও নিখোঁজ ১,৯২৪ জন। তাঁদের মধ্যে বহু বিদেশি নাগরিকও রয়েছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের চাপের মুখে বিদেশি সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল সরকার।

বুধবার নেপাল সরকার জানিয়েছিল, নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের জন্য দেশের নিজস্ব বাহিনীই যথেষ্ট। বিদেশি উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢোকার অনুমতি দেওয়া হবে না। কিন্তু এক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে গেল। নেপাল সরকারের এক আধিকারিক জানিয়েছেন, নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে বিভিন্ন দেশের তরফে প্রবল চাপ আসছিল। তবে সব ধরনের উদ্ধারকাজে বিদেশি বাহিনীকে নামানো হচ্ছে না।  তাই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। ভারত, চিন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞেরা সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া মানুষকে উদ্ধারে সাহায্য করবেন। পাশাপাশি দেহ শনাক্ত করার জন্য নমুনা পরীক্ষা এবং ময়নাতদন্তের কাজেও তাঁদের সহায়তা নেওয়া হবে। নেপালের নিজস্ব পরীক্ষাগারে বিপুল সংখ্যক নমুনা পরীক্ষা করার মতো পরিকাঠামো সীমিত বলেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

সবচেয়ে উদ্বেগের ছবি আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পে। শুক্রবার রাত পর্যন্ত সেখানে ৫৭৬ জনের কোনও খোঁজ মেলেনি। দুর্গম এলাকায় রাস্তা ধসে যাওয়ায় উদ্ধারকারীদের পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। তার উপর মোবাইল ও টেলিফোেন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়ের সংখ্যাই সবচেয়ে বেশি-২৮৮ জন। এ ছাড়া চিনের ১০০, আমেরিকার ৬৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং ব্রিটেনের ৩৩ জন নাগরিকের খোঁজ নেই। নেপালের বিপর্যস্ত পরিস্থিতিতে ভারত ইতিমধ্যেই সুড়ঙ্গ থেকে উদ্ধারের বিশেষজ্ঞ দল, চিকিৎসক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ১০ টন ত্রাণসামগ্রীও কাঠমান্ডুতে পাঠিয়েছে নয়াদিল্লি।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন