নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬০০-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আজ শুক্রবার পর্যন্ত নেপালে ৫৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে সে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় ৯৭৭ জন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিব্বতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। দুই দেশ মিলিয়ে নিখোঁজের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত ৩২০ জন ভারতীয় নেপালে বন্যায় নিখোঁজ। চিনে নিরাপদ স্থানে রয়েছে ৪০০ জন ভারতীয়, এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।  

বন্যার তৃতীয় দিনেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নিখোঁজদের সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। অভিযানে ১৪ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মীকে নামানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার ৭৪২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এটিকেই নেপালের সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, হিমবাহ ধসে বিপুল পরিমাণ বরফ ও ধ্বংসাবশেষ নীচে নেমে আসার ফলেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আজ শুক্রবার নতুন করে সতর্কতা জারি করেছে নেপাল প্রশাসন। তিব্বতের দিকে একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে আসার পর সম্ভাব্য নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে উদ্ধার ও ত্রাণকাজে যুক্ত কর্মী এবং নিরাপত্তাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।   

আরও পড়ুন: চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির সামান্য অবনতি হলেও উদ্ধারকর্মীদের দ্রুত নিরাপদ এলাকায় সরে যেতে হবে। একই সঙ্গে দুর্গত এলাকাগুলিতে নিখোঁজদের খোঁজ এবং আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বিপর্যয়ের ভয়াবহতা বাড়ায় মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং স্বাভাবিক জনজীবনও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত