নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের দারচুলায় ধস নেমেছে। ধসের জেরে চৌলানি নদীর গতিপথ আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে নদীর নীচের দিকে থাকা এলাকাগুলিতে আচমকা বন্যা বা হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে নেপাল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ধসের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় জলস্তর আচমকা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে নদীর তীরবর্তী এবং নীচু এলাকাগুলিতে বিপদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের আধিকারিকরা। সম্ভাব্য বিপদ এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হড়পা পানে বিধ্বস্ত নেপাল। দুর্ঘটনার পরে ৯ দিন কেটে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। শনিবার সকালে শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৩৪৪ মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৪৮৯৮ জন। তবে ৮৬৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও দুর্গত এলাকাগুলিতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন দল। নেপাল পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যেই নতুন করে ধস নামল দারচুলায়। ফের বন্যার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। জানা গিয়েছে, আপিহিমাল গ্রামীণ পুরসভার ভাট্টার এলাকায় এই ধস নেমেছে। মাটি, পাথর ও আবর্জনা নদীতে পড়ে চৌলানি নদীর জলপ্রবাহ আংশিক রুদ্ধ হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ফের ধস নামলে নদীর গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পরে সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে আচমকা হড়পা বান নেমে আসার আশঙ্কা রয়েছে। তাই নদীর নীচের দিকের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃনেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

এদিকে, হড়পা বানে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন উদ্ধারকারী দল কাজ করছে। নতুন করে দারচুলায় ধস নামায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। 

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়