Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হড়পা বানে তছনছ নেপাল। বিপর্যয়ের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩। নিখোঁজ বহু। নেপালের এই বিপর্যয়ের জন্য ঘুরিয়ে চিনকেই দায়ী করছে গোটা বিশ্ব। এমনকি নেপালে ঘুরতে যাওয়া পর্যটকরা হড়পা বানের জন্য চিনের কার্যক্রমকেই কাঠগড়ায় তুলছে। এই অবস্থায় মুখ খুললেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। তিনি জানিয়েছেন, ‘নেপালে হড়পা বানের জেরে নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমরা। সবরকম চেষ্টা করা হচ্ছে, যাতে সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। উদ্ধারকাজ চলছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি।’

নেপালে বিপর্যয়ে প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আজ, সোমবার সকালে নেপালের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, হড়পা বানের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩। নিখোঁজ ৪,৫০০ বেশি। উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। নেপালের এই বিপর্যয় নিয়ে নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। একটি প্রাথমিক গবেষণায় দেখা গিয়েছে যে, নেপালের বিপর্যয় ভেটোকোশি-ত্রিশূলি নদীতে বন্যা বা অতি বৃষ্টিপাতের জন্য নয়। এমনকি হিমবাহতে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যার (GLOF) কারণেও হয়নি। বরং রসুয়ার প্রায় ৫,২০০ মিটার উচ্চতা থেকে নেমে আসা বিশাল তুষারধস ও পাথরের ধ্বংসস্তূপের (ice-rock avalanche) ফলে সংঘটিত হয়েছিল এই পড়পা বান।

আরও পডুন: নেপালের বন্যায় ডুবল ব্যাঙ্ক, কাদা সরিয়ে উদ্ধার ৫০ কোটির সোনা, নগদ ও মূল্যবান সম্পদ

নেপালের বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, আকাশ ও সড়কপথে ৯,৪৩৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ২০,৬১৮ জন নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। তারা লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে। এ পর্যন্ত ৩৯৪টি ত্রাণ ও উদ্ধারকারী ফ্লাইট কাজ করেছে। যার মধ্যে গতকাল, রবিবার পরিচালিত হয়েছে ৭২টি ফ্লাইট।

‘চুনকাম’ করেও লাভ হল না! ২৪ ঘন্টার মধ্যে যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে ফিরল বিতর্কিত গ্রাফিতি

নেপালের বন্যায় ডুবল ব্যাঙ্ক, কাদা সরিয়ে উদ্ধার ৫০ কোটির সোনা, নগদ ও মূল্যবান সম্পদ

‘নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে ভারত তাঁকে ফিরিয়ে দেয় না,’ বার্তা সঙ্ঘ প্রধানের

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধচক্র’, পুলিশের জালে মহিলা-সহ ৮

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’