নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রকৃতির রোষে বিপর্যস্ত নেপাল।  ভারতের প্রতিবেশী দেশে ভয়াবহ হড়পা বান আঘাত হানার পর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। বুধবার পর্যন্ত নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২৭ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৮৫৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নেপালের এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া। গোটা এলাকাই প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।  গত ২৬ অগস্ট  হড়পা বানের পর থেকেই বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান। বন্যার জলের স্রোতে ঘরবাড়ি, রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক সুড়ঙ্গে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। তাদেরও উদ্ধার করার কাজ শুরু হয়েছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, চিতওয়ানে ৩৪৮টি, নাওয়ালপরাসি ইস্টে ২১৭টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৯০টি, নুওয়াকোটে ১৫৫টি, গোরখায় ৬৬টি, ধাদিংয়ে ৫৯টি, রাসুয়ায় ৪৫টি এবং তানাহুনে ৩৮টি দেহ উদ্ধার হয়েছে। ভারত থেকে ৯টি দেহ উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।  

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতে মৃতদেহের শনাক্তকরণেও জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বহু অজ্ঞাতপরিচয় দেহের তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনকে শনাক্ত করতে পারেন। প্রবল এই দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ। উদ্ধার ও ত্রাণকাজে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হচ্ছে। তবে এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস