ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে অশান্তির ঘটনায় আজ বুধবার (২ সেপ্টেম্বর) শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। পুলিশের পাঠানো দ্বিতীয় নোটিসের পর নির্ধারিত সময়েই থানায় পৌঁছন তিনি। সকাল ১০টা নাগাদ থানায় যান ডেরেক। এই মামলায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আজ বুধবার এই মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। দুপুর ১২টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকেও হাজিরার নোটিস পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বাইরে তৈরি হওয়া একটি বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার আধিকারিকেরা। পুরসভার দাবি, তৃণমূলের নাম লেখা ওই বিলবোর্ডটি অনুমোদন ছাড়াই বসানো হয়েছিল এবং সেটি বিপজ্জনক অবস্থায় ঝুলছিল। সেই কারণেই সেটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, পুর আধিকারিকরা পুলিশের সাহায্যে দফতরে ঢোকার সময় তাঁদের কাজে বাধা দেওয়া হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং পুরকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের অভিযোগও সামনে আসে। 

আরও পড়ুন: ‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

এই ঘটনাকে কেন্দ্র করে শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ করেছেন কলকাতা পুরসভার এক আধিকারিক এবং আরেকটি করেছেন পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগ রয়েছে এফআইআরে। এছাড়াও মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পৃথক ধারায় মামলা হয়েছে। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। পুলিশের তরফে প্রথমে সোমবার ডেরেক ও’ব্রায়েনকে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছিল। তবে সেদিন তিনি থানায় যাননি। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ডেরেক জানিয়েছিলেন, নির্দিষ্ট দিনে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। এরপর পুলিশ ফের নোটিস পাঠিয়ে বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই সকাল ১০টার দিকে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছে যান তৃণমূল সাংসদ। সেখানে তাঁকে ক্যামাক স্ট্রিটের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই মামলায় মঙ্গলবার থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া