নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চারপাশে শুধু জল, কাদা আর ধ্বংসস্তূপ। চোখের সামনে ভেঙে পড়েছে স্কুল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পরিচিত জনপদ। প্রাণ বাঁচাতে বন্ধুর সঙ্গে ছুটে জঙ্গলে ঢুকে পড়েছিল ৮ বছরের জোয়াল ঘালে। শেষে একটি গাছে উঠে আশ্রয় নিয়েই প্রাণে বেঁচে যায় সে। কিন্তু সেই মুহূর্তে তার মা মাটি মায়া তামাং জানতেন না, ছেলে আদৌ বেঁচে আছে কি না। সন্তানদের খুঁজতে একের পর এক আশ্রয়কেন্দ্র ঘুরে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার কাঠমান্ডুর হাসপাতালে মা-ছেলের দেখা হল।

বুধবার ভয়াবহ বন্যা ও ভূমিধসে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের রাসুয়া জেলা। সেদিন সকালেই স্কুলের গাড়িতে চেপে বাড়ি থেকে বেরিয়েছিল জোয়াল ও তার ভাই। কিছুক্ষণ পর আচমকাই বিকট শব্দ শুনতে পান জোয়ালের মা। বাইরে বেরিয়ে তিনি দেখেন, চারদিক দিয়ে জল, পাথর ও কাদা নেমে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় গোটা এলাকার চেনা ছবি। ছেলেদের স্কুলের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন মাটি মায়া। কিন্তু যে রাস্তা সাধারণত গাড়িতে ১৫-২০ মিনিটে পেরোনো যায়, সেই পথই তখন হয়ে উঠেছিল অচেনা। স্কুল ভবনটি ভেঙে পড়েছে। কোথায় বাজার, কোথায় রাস্তা কিছুই বোঝার উপায় ছিল না। এদিকে স্কুলে তখন প্রাণ বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত জোয়াল। বন্যার জল ও ধ্বংসাবশেষ হু হু করে এগিয়ে আসতেই এক বন্ধুর সঙ্গে স্কুল থেকে ছুটে জঙ্গলের দিকে পালায় সে। প্রাণ বাঁচাতে উঠে পড়ে একটি গাছে। সেইভাবেই কোনওমতে বিপদ কাটায় খুদে। পরের দিন ভাঙা পা এবং মুখে আঘাতের চিহ্ন নিয়ে তাকে উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। আকাশপথে প্রথমে তাকে নুয়াকোটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও কেউ জানতেন না তার পরিবারের পরিচয় বা ঠিকানা। 

আরও পড়ুন: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

হাসপাতালে যখন রয়টার্সের একটি দল তার সঙ্গে দেখা করে, তখন জোয়ালের হাতে শক্ত করে ধরা ছিল ১০ টাকার দুটি নোট। পুলিশকর্মীরা হাসপাতালে যেতে রাজি করানোর জন্য তাকে ওই টাকা দিয়েছিলেন বলে জানা যায়। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জোয়াল জানিয়েছিল, হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। তবে গাছে উঠে আশ্রয় নেওয়ার সময় সে ভয় পেয়েছিল কি না জানতে চাইলে মাথা নেড়ে ‘না’ বলে সে। জোয়ালের সঙ্গে দেখা হওয়ার পর এক সাংবাদিক তাঁর ফোন নম্বর হাসপাতালে রেখে যান। পরে সেই নম্বরেই যোগাযোগ করেন জোয়ালের মা। ছেলের বেঁচে থাকার খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। এর মধ্যেই নিজের ছোট ছেলেকেও জীবিত খুঁজে পেয়েছিলেন মাটি মায়া। শুক্রবার অবশেষে কাঠমান্ডুর হাসপাতালে পৌঁছে ছেলেকে নিজের চোখে দেখেন তিনি। কয়েকদিনের উৎকণ্ঠার পর মায়ের কাছে ফিরে আসে জোয়াল। ছেলেকে ফিরে পাওয়ার পর মাটি মায়ার কথায়, বড় ছেলেকে খুঁজে পাওয়ার মুহূর্তে মনে হয়েছিল যেন তিনি তাঁর জীবনটাই ফিরে পেয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, রাসুয়া, নুয়াকোট এবং ধাদিঙ জেলায় ভয়াবহ বন্যায় অন্তত ১৭ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজেও নেপাল সরকারের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

নমাজ পড়তে নিখোঁজ একই পাড়ার ৫ কিশোর, চাঞ্চল্য ডোমকলে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ