জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এর পরেই আনুষ্ঠানিক ভাবে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আইরিন। 

গত ৮ জুলাই তাঁকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধাও পাবেন তিনি। আইরিনের আগে এই দায়িত্বে ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাঁকে দেশে ফিরিয়ে এনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দীর্ঘ দিন ধরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, নারী-পুরুষের সমতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করছেন আইরিন। ২০২০ সালের অগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই পদে প্রথম মহিলা হিসেবে দায়িত্ব পান আইরিন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। তার আগে জাতিসংঘের শরণার্থী সংস্থায় ২১ বছর কাজ করেছেন। ভারত-সহ বিভিন্ন দেশে দায়িত্ব সামলানোর পাশাপাশি ওই সংস্থার সদর দফতরেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থার নেতৃত্ব দেন আইরিন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। বর্তমানে জেনিভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের শিক্ষক তিনি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করা আইরিন মানবাধিকার রক্ষায় অবদানের জন্য ২০০৬ সালে সিডনি শান্তি পুরস্কার-সহ একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছেন।

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন