নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটি টিকটক ভিডিওই এখন নিখোঁজ মাকে খুঁজে পাওয়ার শেষ আশ্রয়। ভয়াবহ বন্যা আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগে পোস্ট করা সেই ভিডিও খুঁজে বের করেই মায়ের অবস্থানের হদিশ পেয়েছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এক মহিলার মেয়ে। নেপাল-তিব্বত সীমান্তে তীর্থযাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই দুই মহিলার। তারপর থেকেই তাঁদের খোঁজে মরিয়া পরিবার।

বুধবার নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা আছড়ে পড়ে। পাহাড়ি নদীর জল ও ধ্বংসাবশেষের স্রোতে বহু গ্রাম ও উপত্যকা প্লাবিত হয়। এখনও পর্যন্ত অন্তত ৬৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। নিখোঁজদের তালিকায় ১৩ বছরের এক কিশোর-সহ ৩৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। উদ্ধারকাজে সহযোগিতার জন্য ব্রিটেনের একটি দল শনিবার কাঠমান্ডু পৌঁছনোর কথা রয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন হেমাঙ্গিনী জিতেন্দ্র প্যাটেল এবং তাঁর বোন হেমা সুনীল আমিন। তাঁরা তিব্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। হেমাঙ্গিনীর মেয়ে তুলসী প্যাটেল জানিয়েছেন, বছরের শুরু থেকেই এই সফরের পরিকল্পনা করছিলেন তাঁরা। তাঁদের কাছে এটি ছিল বহুদিনের কাঙ্ক্ষিত একটি যাত্রা।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মিল্টন কিনসের বাসিন্দা এবং পেশায় ফার্মাসিস্ট তুলসী জানিয়েছেন, সোমবার শেষবার মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। পরদিন একটি ছবিও পেয়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে থাকা পর্যটক দলের শেষ জানা GPS লোকেশন দেখাচ্ছিল, তাঁরা নেপাল-চীন সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে ছিলেন। এরপর শুরু হয় পরিবারের নিজেদের মতো করে অনুসন্ধান। অনলাইনে খোঁজ চালাতে গিয়ে স্থানীয় এক নেপালি ট্যুর গাইডের পোস্ট করা একটি TikTok ভিডিও তাঁদের নজরে আসে। ভিডিওটি যাচাই করে তাঁরা নিশ্চিত হন, সেখানে হেমাঙ্গিনী, হেমা এবং সফরসঙ্গী আরও তিনজনকে দেখা যাচ্ছে। তুলসীর দাবি, ভিডিওটি বুধবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে ধারণ করা হয়েছিল অর্থাৎ ভয়াবহ বন্যা আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগে। তাঁদের মঙ্গলবার সীমান্ত পার হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে যাত্রা পিছিয়ে যায়। তারপর থেকেই হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন মাধ্যমে মা, আন্টি এবং ট্যুর গাইডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার। কিন্তু এখনও কোনও সাড়া মেলেনি।

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত