নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন এক পুনর্জন্ম! চারপাশে শুধু কাদা, মাটি আর ধ্বংসস্তূপ। তারই নিচে কেটে গিয়েছে তিন দিন। প্রবল বন্যা ও ভূমিধসের ভয়াবহতার মাঝেও শেষ পর্যন্ত হাল ছাড়েননি উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপ সরাতেই ভেসে এল শিশুর কান্না। মাটি ও আবর্জনার স্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ছয় বছরের এক শিশুকে। শুক্রবার নেপালের রাসুয়া জেলার তিমুরে এলাকায় এই ঘটনায় নতুন করে আশার আলো দেখছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার পর আটকে পড়া মানুষজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল আর্মড পুলিশ ফোর্সের একটি দল। তল্লাশি চালানোর সময় আচমকাই ধ্বংসস্তূপের নীচ থেকে কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। শব্দের উৎস চিহ্নিত করে দ্রুত মাটি, কাদা এবং ভেঙে পড়া সামগ্রী সরানোর কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ধ্বংসস্তূপের নীচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনেন তাঁরা। উদ্ধারের পর শিশুটিকে তিমুরে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত তাকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু শুক্রবার রাতে অন্ধকার, খারাপ আবহাওয়া এবং প্রতিকূল পরিস্থিতির কারণে বিমানপথে স্থানান্তর সম্ভব হয়নি। পরে শনিবার বিকেলে শিশুটিকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

উদ্ধার অভিযানের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বিপুল পরিমাণ কাদা, ভাঙা বাড়িঘর ও আবর্জনার স্তূপের মধ্যে অত্যন্ত সাবধানে মাটি সরাচ্ছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের গভীরে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়ার পর আরও সতর্ক হয়ে তাঁরা এগিয়ে যান। শেষ পর্যন্ত শিশুটিকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে এই একটি সাফল্যের আড়ালে এখনও ভয়াবহ বাস্তবতা। গত বুধবার হিমবাহ ধসে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়। পাহাড়ি নদীগুলিতে পাথর, বরফ, কাদা এবং জলের প্রবল স্রোত নেমে আসে। তাতে নেপালে অন্তত ৬৮২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তিব্বতে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তা, সেতু এবং বিদ্যুৎ পরিকাঠামো। এখনও বহু মানুষ নিখোঁজ। নেপালে প্রায় ২ হাজার ৪২৬ জন এবং তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৪ জনের সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ভারতের তীর্থযাত্রী, যাঁরা কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত