মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরবাইকে করে যাওয়ার সময় গুলি চালিয়ে খুন করা হল আম আদমি পার্টির (এএপি) এক নেতাকে। পঞ্জাবের মামদোট শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গুরপ্রীত সিং গোপী নামে ওই এএপি নেতা এক ব্যক্তির সঙ্গে মোটরবাইকে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়িতে থাকা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাঁদের পিছু নেয়। কিছুটা দূর যাওয়ার পর মোটরবাইক লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই গুরপ্রীতের মৃত্যু হয়।

পঞ্জাব পুলিশের SSP ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন, ঘটনার সময় গুরপ্রীতের সঙ্গে ছিলেন হরপ্রীত নামে এক ব্যক্তি। তাদের পিছনে অন্য একটি গাড়িতে কয়েকজন পরিচিতিও যাচ্ছিলেন। হামলাকারীরা সেই গাড়িটিকেও লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতার যোগ থাকতে পারে। দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল বলে জানা গিয়েছে। সেই পুরনো বিরোধই শেষ পর্যন্ত রক্তক্ষয়ী হামলার কারণ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, সাম্প্রতিক নির্বাচনী বিরোধও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।এসএসপি ভূপিন্দর সিং সিধুর দাবি, হামলাকারীদের সম্পর্কে পুলিশ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তাঁদের চিহ্নিত করার পাশাপাশি ধরতে একাধিক পুলিশ দল তৈরি করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

তদন্তকারীদের নজরে রয়েছে হামলার পুরো ঘটনাক্রমও। প্রথমে কীভাবে গুরপ্রীত ও হরপ্রীতের মোটরবাইককে ধাওয়া করা হল, কতক্ষণ তাদের অনুসরণ করা হয়েছিল এবং ঠিক কোন পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে। পুলিশের দাবি, ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বেআইনি কাজকর্মের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও তদন্তকারীদের কাছে তথ্য রয়েছে। তবে হামলার সঠিক উদ্দেশ্য এবং ঘটনার পিছনে কারা প্রত্যক্ষভাবে জড়িত, তা স্পষ্ট করতে তদন্ত চলছে। একাধিক দলকে বিভিন্ন দায়িত্ব দিয়ে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত তাঁদের পাকড়াও করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন এসএসপি।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি