চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

আজ, শুক্রবার (২৮ অগস্ট) সকালে চিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যার ফলে আরও বিপদ বাড়ল নেপালের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন গোঁদের উপর বিষফোঁড়া। বুধবারের বিপর্যয়ের ধাক্কা কাটতে না কাটতে ফের হড়পা বানের আশঙ্কা নেপালে। আজ, শুক্রবার (২৮ অগস্ট) সকালে চিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যার ফলে আরও বিপদ বাড়ল নেপালের। কারণ ভূমিকম্পে তিব্বতে বাঁধ ভেঙে গিয়েছে। যে কারণে আগামী আধ থেকে এক ঘন্টার মধ্যে ফের হড়পা বানে ভাসতে চলেছে উত্তর নেপাল। রাসুয়া, ধাদিং জেলায় হাই অ্যালার্ট জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে উদ্ধারকার্য। বাসিন্দা দের নিরাপদে সরে যাওয়ার জন্যে সতর্ক করা হয়েছে।

চিনের সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালে চিনের সিচুয়ান প্রদেশের লংচ্যাং শহরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। বেজিংয়ের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রায় ২৯.২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৫.২২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে মাটির ১৩ কিমি গভীরে। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর জেরে তিব্বতের বাঁধ ফেটে কোনও বিপদ ঘটেছে কি না তাও স্পষ্ট নয়। গত বুধবার (২৬ অগস্ট) চিন-তিব্বত সীমান্তে হিমবাহ ভেঙে বিপর্যয় নেমে আসে নেপালে। আকস্মিক বন্যায় ভেসে যায় নেপাল। এখনও পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। হাজার হাজার পর্যটক নিখোঁজ। তবে  ওই হিমবাহ ভেঙে একটি অস্থায়ী লেক তৈরি হয়েছিল। সেই লেক ভাঙলে, আরও বিপর্যয় হওয়ার আশঙ্কা আগেই করা হয়েছিল। আজ সেটাই সত্যিই হল।

হিমবাহ ধসের ৭২ ঘণ্টার পর নতুন করে হড়পা বানের সতর্কতা জারি হল নেপালে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সকল নিরাপত্তা কর্মী, উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে পুলিশের তরফ থেকে। ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হতে পারে নেপালে। নেপালের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চিন-নেপাল সীমান্তে প্রাণঘাতী ভূমিধসের দুই দিন পরেও শত শত মানুষ নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের বিশাল স্তূপে সৃষ্ট একটি হ্রদ উপচে সেই এলাকার দিকে বইতে শুরু করেছে, তাই সকল উদ্ধারকারী দলকে নিজ নিজ স্থানে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট