আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৯ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের মাটি। আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণে নয় জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার আফগান সরকারের তরফে এই কথা জানানো হয়েছে।

আফগান প্রশাসনের তরফে হামিদুল্লাহ নিসার জানান, গত রবিবার গজনি প্রদেশের গেরু জেলায় এক দল ছেলেমেয়ে খেলা করছিল। খেলার সময়ই ল্যান্ডমাইন বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। নিহত নয় জনের মধ্যে পাঁচ জন মেয়ে ও চার জন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন পোতা ছিল। সেটি বিস্ফোরণ করেই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এর আগে আফগানিস্তানের হেরাট প্রদেশে এই একই ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়। পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়।

১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সময় বেশ কিছু ল্যান্ডমাইন, গ্রেনেড ও মর্টার আফগানিস্তানের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। পরবর্তীকালে আফগানিস্তানে গৃহযুদ্ধের সময়ও বিভিন্ন ল্যান্ডমাইন পোতা হয়। বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও আফগানিস্তানের বিভিন্ন জায়গায় এই সব ল্যান্ডমাইন পড়ে রয়েছে। এর প্রভাব সরাসরি এসে পডছে আফগানিস্তানের নাগরিক জীবনে। ল্যান্ডমাইন বিস্ফোরণের হাত থেকে মুক্তি মিলছে না শিশুদেরও। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিনই আফগানিস্তানের মাটিতে অবিস্ফোরিত আগ্নেয়াস্ত্র বা মাইনের হদিশ পাওয়া যাচ্ছে। আর এই ল্যান্ডমাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে শিশুদের।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা