ঘটা করে পালিত হচ্ছে নোবেল সম্মান অনুষ্ঠান

অতিথিদের সম্মানে আয়োজন করা হয়েছে নৈশভোজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল নোবেল সম্মান প্রদান অনুষ্ঠান। সংক্রমণ আর আগের মতো নেই। শিথিল করা হয়েছে বিধিনিষেধ। তাই, এবছরের নোবেল সম্মান প্রদান অনুষ্ঠান হল ঘটা করে। অনুষ্ঠান দেশ-বিদেশের কয়েক শো অথিতিকে এবারের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সিটি হলে অতিথিদের সম্মানে এক ভোজসভার আয়োজন করা হয়েছে। থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে লেজার শোয়ের। নোবেল জয়ীরা যাবেন সেখানকার স্কুলে। নেবেন বিশেষ ক্লাস। তার জন্য প্রতিটি স্কুলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নোবেল সম্মান অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে সে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের। তবে বেলারুশ এবং রাশিয়ার কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়নি। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের জেরে রাশিয়াকে এবং সেই আগ্রাসন সমর্থন করায় বেলারুশকে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ নোবেল কমিটি। এবারের নোবেল শান্তি সম্মান পেয়েছেন বেলারুশের বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যালেস বায়ালাৎস্কি, রুশ মানবাধিকার সংগঠন এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজ। সাহিত্যে নোবেল পেয়েছেন ফ্রান্সের স্মৃতিকথা লেখক অ্যানি আর্নোউ। রসায়নেও নোবেল পেয়েছে যুগ্মভাবে তিন বিজ্ঞানী। পদার্থবিদ্যাতেও যৌথভাবে নোবেল পেয়েছেন তিনজন।

নোবেল ফাউন্ডেশনের এগজিকিউটিভ ডিরেক্টর ভিড্যার হেলগেসেন জানিয়েছেন, এক সপ্তাহ ধরে এখানে নানা বিষয়ে প্যানেল আলোচনা রয়েছে। সেই আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে এবারের নোবেল জয়ীরাও যেমন থাকছেন, থাকবে সেই সব বিষয়ে অন্যান্য বিশেষজ্ঞরাও। সব দিক থেকেই তৈরি স্টকহোম।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা