🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

নিজের শুক্রাণু ব্যবহার করে ‘শিশু প্রজনন ফার্ম’ গড়তে চেয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই সামনে আসছে আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। নাম জড়িয়েছে বিশ্বের সব তাবড় তাবড় নেতাদের, এবার সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠেছে, মৃত্যুর আগে এপস্টিন তাঁর ধনসম্পদ ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, যা সত্যি বিরক্তিকর। তিনি নিজের শুক্রাণু ব্যবহার করে একাধিক সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। এমন একটি মানব গোষ্ঠী তৈরির চেষ্টা করেছিলেন যাদের মধ্যে তাঁর ডিএনএ থাকবে। ‘শিশু প্রজনন ফার্ম’ গড়তে চেয়েছিলেন এপস্টিন। 

সূত্রের খবর, এপস্টিন দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিজ্ঞানী ও পরিচিত ব্যক্তিদের কাছে তাঁর একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন। জানা গিয়েছে, এপস্টিন চাইতেন, নিউ মেক্সিকোতে অবস্থিত তাঁর বিশাল ফার্মহাউসে তাঁর শুক্রাণু ব্যবহার করে মহিলারা গর্ভধারণ করুক এবং তাঁর  একাধিক  সন্তান হোক। যারা যাঁরা ব্যক্তিগতভাবে এপস্টিনের  পরিকল্পনার কথা শুনেছিলেন, তাঁরা বিষয়টিকে  ‘বেবি র‍্যাঞ্চ’ বা ‘শিশু প্রজনন ফার্ম’ বলে উল্লেখ করেন। যদিও এপস্টিনের এই পরিকল্পনা আদতে বাস্তবায়িত হয়েছে কিনা সেই  সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারেননি। যদি সেটা হয়েও থাকে তাহলে আরও বড় কাণ্ড সামনে আসতে পারে। 

জানা যায় এপস্টিন বহু অভিজাত বিজ্ঞানীদের সঙ্গে সংযোগ গড়েছিলেন।  নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী মারে গেল-মান, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও লেখক স্টিফেন হকিং, বিবর্তনবিজ্ঞানী স্টিফেন জে. গুল্ড এবং স্নায়ুতত্ত্ববিদ জর্জ এম চার্চের সঙ্গে সম্পর্ক ছিল কুখ্যাত এই যৌন অপরাধীর। এমনকি এপস্টিন বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সম্মেলন এবং বৈজ্ঞানিক গবেষণার খরচ বহন করতেন।  এমনকি তিনি কিছু বৈজ্ঞানিক সভারও আয়োজন করতেন যেখানে মোটা অঙ্কের টাকা খরচা করতে হত।   বিজ্ঞানীরা তাঁদের মতামত জানাতেন। যদিও বহু বিজ্ঞানী জানিয়েছেন বিভিন্ন কাজে তহবিল পাওয়ার আশায় তাঁরা এপস্টিনের অপরাধমূলক  কাজের দিকে একেবারেই নজর দেননি। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

ভিডিও কলের কনফারেন্সে কানাডার দম্পতির বিবাহবিচ্ছেদ হল মহারাষ্ট্রের থানেতে

‘আলোচনা ছেড়ে হামলা করুন’, আত্মহত্যার আগে ট্রাম্পের উদ্দেশ্যে আকুতি ইরানি যুবকের

জন্মহার বাড়াতে বিদেশি কুমারী মেয়ে আমদানির‌ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

কানাডায় বন্দুকবাজের হামলা, গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি কর্মী

খামেইনি ভাঙলেন ৩৭ বছরের প্রথা, ইরানে হামলা কি সময়ের অপেক্ষা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ