প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কোহাট জেলায়। সেখানকার পুলিশ জানিয়েছে, এক শিশুর জন্মদিন পালনে জন্য ওই বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। প্রবল বৃষ্টির মধ্যেই বাড়ির ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হয়েছেন আরও ১৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী সংস্থার।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর এক আধিকারিক জানান, সোমবার (১৩ জুলাই) গভীর রাতে কোহাট জেলার লাচি এলাকার মালগিন গ্রামে প্রবল বৃষ্টির ফলে বাড়িটি হঠাৎ ধসে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে থাকা ২৩ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কোহাট এবং পার্শ্ববর্তী কারাক জেলার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৬ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে উদ্ধারকারী দল। 

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

এদিকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চলতে থাকা বৃষ্টির কারণে একাধিক জায়গায় হড়পা বান, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) সতর্কতা জারি করে জানিয়েছে, জলস্তর বৃদ্ধি পাওয়ায় আগামী দু’দিনে বিভিন্ন বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া হতে পারে। উল্লেখ্য, এর আগেও ২ জুলাই পাকিস্তানের লাহোরের বাগবানপুরা এলাকায় একটি বেসরকারি স্কুল ভবনের নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয় এবং আহত হন আরও ৫ জন। সেই ঘটনাতেও উদ্ধারকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা