চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ আর্থিক মন্দায় পাকিস্তান, এক ডলারের দাম ২১৬ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ডলারের (dollar) তুলনায় টাকার দামের ভয়াবহ পতনের সাক্ষী শুধু ভারত নয়, ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও আরও মারাত্মক আকারে পড়েছে টাকার (rupee) দাম। মঙ্গলবার পাকিস্তানের শেয়ার (market) বাজার খোলার সঙ্গে সঙ্গে ডলারের তুলনায় টাকার দাম পৌঁছয় ২১৬ টাকা (পাকিস্তানি মুদ্রায়)। সোমবার বাজার বন্ধের সময় ডলারের তুলনায় টাকার (rupee) দাম ছিল ২১০.৯৫ টাকা। পাকিস্তানের ফোরেক্স অ্যাসোসিয়েসনের (Pakistan Forex association) তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, মঙ্গলবার ডলার কেনা ও বিক্রির দাম ছিল ২০১.৫০ টা এবং ২১৩ টাকা।পতন ঘটেছে পাউন্ড এবং ইয়েনের দামেরও।

ডলারে তুলনায় টাকার (পাকিস্তান) দাম অস্বাভাবিক পতনের পাশাপাশি, পাকিস্তান শেয়ার বাজারের (Share market) সূচকও এক ধাক্কায় অনেকটেই পড়ে যায়। সোমবার পাকিস্তানের শেয়ারবাজার বন্ধের সময় সূচক ৭০৭.৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১, ৩৬৭. ১১ পয়েন্টে। আর তার আগের দিন, অর্থাৎ শুক্রবার শেয়ারবাজার বন্ধের সময় সূচক ছিল ৪২ হাজারের ঘরে (৪২, ০৭৪.৯১)। আর সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৫৩টি সংস্থার শেয়ারের (Share) দাম একধাক্কায় অনেকটাই পড়ে যায়।

ইতোমধ্যে পাকিস্তান আর্থিক মন্দার হাত থেকে বাঁচতে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) কাছে সাহায্য চেয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে পাকিস্তান সাহায্য চেয়েছে ১.২ বিলিয়ন ডলার। সূত্রের খবর, আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইসলামাবাদকে (Islamabad) এই বিশাল পরিমাণ ঋণ দিতে রাজি হয়েছে। প্রশ্ন উঠছে, এই ঋণ পাকিস্তান কীভাবে পরিশোধ করবে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ